Category: মতামত

  • রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

    রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর।”

    বুধবার জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    বৈঠক প্রসঙ্গে তাহের জানান, আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের এজেন্ডা নিয়ে সেখানে আলোচনা হয়েছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের আনুষ্ঠানিকতা, আচরণবিধি এবং কার্যপ্রণালি সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

    স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সংসদে প্রস্তাব আকারে এলে তখন দলের সিদ্ধান্ত জানানো হবে।

    তিনি আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছে, সেটি তাদের কাছে স্পষ্ট নয়। তবে এ বিষয়ে দলটি কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সংসদ অধিবেশনের সময় জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

  • ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘ হলে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘ হলে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত কয়েক মাস ধরে চলতে থাকলে ইউরোপের সামগ্রিক অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জ্যান রোজনো।

    এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি দামের ধাক্কা ইউরোপের প্রায় সব অর্থনৈতিক খাতে প্রভাব ফেলবে। কারণ ইউরোপের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডই জ্বালানির ওপর নির্ভরশীল।

    রোজনোর মতে, ইউরোপের প্রায় ৮০ শতাংশ জ্বালানি আসে জীবাশ্ম জ্বালানি থেকে—যার মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল ও কয়লা। এসব জ্বালানির দাম বেড়ে গেলে সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন শিল্পখাতে ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতির ওপরও পড়বে।

    তিনি আরও বলেন, এর ফলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।

    রোজনোর মতে, কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসানে বড় ভূমিকা রাখতে পারে।

    তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি ইউরোপ কতটা আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, সেটিও স্পষ্ট করে তুলছে।

  • প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

    প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

    প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে পটভূমি করে প্রবাস জীবনের প্রতারণা, বিশ্বাস ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। প্রবাসে একজন যুবকের জীবনে ঘটে যাওয়া একাধিক প্রতারণার ঘটনা ঘিরেই এগিয়েছে এই টেলিছবির কাহিনি।

    গল্পে দেখা যায়, এক যুবক দেশ থেকে নিজের স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে আসেন। কিন্তু আলো ঝলমলে শহরে এসে সেই স্ত্রী ধীরে ধীরে স্বামীর সঙ্গে প্রতারণার পথে হাঁটে। অন্যদিকে আরেকটি গল্পে দেখা যায়, একজন প্রবাসী বন্ধু নতুন করে আসা আরেক বন্ধুকে সহযোগিতা করছেন—তাকে হাতে–কলমে ব্যবসা শেখাচ্ছেন এবং কঠিন প্রবাস জীবনে কীভাবে টিকে থাকতে হয় তা বোঝাচ্ছেন।

    প্রবাস জীবনে কখন কে প্রতারণা করবে কিংবা কে কৃতজ্ঞতা দেখাবে—এমন অনিশ্চয়তার বাস্তবতাই টেলিছবিতে তুলে ধরেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

    ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢালিউড অভিনেত্রী অধরা খান। আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া।

    টেলিছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এমদাদ এইচ ভূঁইয়াকে। আর এই কাজের মাধ্যমে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।

    অভিনয় প্রসঙ্গে এমদাদ এইচ ভূঁইয়া বলেন, মানুষের জীবনের কিছু ঘটনা মনে গভীর ছাপ রেখে যায়। সেই বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি হওয়ায় এই টেলিছবিতে অভিনয় করতে গিয়ে অনেক সময় মনে হয়নি তিনি অভিনয় করছেন।

    ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’—এই ট্যাগলাইন নিয়ে নির্মিত টেলিছবিটির পুরো শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন স্থানে।

    এমদাদ এইচ ভূঁইয়া প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে ব্যবসার সঙ্গে যুক্ত। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান রাজুর বেড়ে ওঠা সিলেটে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

  • স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

    স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

    দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

    বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় কিংবা জাতীয়—সব ধরনের নির্বাচন নিজস্ব নিয়ম অনুযায়ী সময়মতো এবং সুষ্ঠুভাবে আয়োজন করা গণতান্ত্রিক রীতি ও রাজনৈতিক সংস্কৃতির অংশ।

    গাজী আতাউর রহমান বলেন, ভোট নিয়ে কারসাজির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে সব নির্বাচন আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

    তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকার দলীয় প্রস্তুতির অভাবের কারণে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করতে অনীহা দেখাচ্ছে এবং বিভিন্ন স্থানে দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগের চেষ্টা করছে।

    তার ভাষায়, অতীতেও স্বৈরাচারী শাসনব্যবস্থা নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে নানা কৌশল অবলম্বন করত। দলীয় স্বার্থে নির্বাচনের সময় পেছানো সেই ধরনের ফ্যাসিবাদী প্রবণতারই বহিঃপ্রকাশ।

    তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সতর্ক করে বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ সময় যুক্ত থাকার পর এখন দলের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করা এবং অনির্বাচিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া সমালোচনার জন্ম দিচ্ছে।

    গাজী আতাউর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে গণতন্ত্র ও মানুষের ক্ষমতায়নের বিপক্ষে অবস্থান নেওয়া উচিত নয়। তিনি কোনো ধরনের কৌশল বা বিলম্ব ছাড়াই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন সময়মতো আয়োজনের দাবি জানিয়ে এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছে।

  • শেরপুর–জামালপুর সংরক্ষিত নারী আসনে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের নেত্রী নিপু

    শেরপুর–জামালপুর সংরক্ষিত নারী আসনে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের নেত্রী নিপু

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর–জামালপুর অঞ্চলের সংরক্ষিত নারী সংসদীয় আসনেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন নাহার নিপু

    দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তিনি বেশ পরিচিত ও গ্রহণযোগ্য বলে জানা যায়।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যেসব নেত্রীর নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে পারভেছুন নাহার নিপুর নামও গুরুত্ব পাচ্ছে। তবে এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

    এ বিষয়ে পারভেছুন নাহার নিপু বলেন, দল যদি তাকে দায়িত্ব দেয়, তাহলে শেরপুর ও জামালপুরের মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে নারী ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পরিকল্পনার কথা জানান তিনি।

    তিনি আরও বলেন, শেরপুর জেলায় এখনো অনেক উন্নয়ন সম্ভাবনা রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং নারী ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনীতিতে নারী নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। সে ক্ষেত্রে তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত নেত্রীদের মূল্যায়ন করা হলে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

    এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর ও জামালপুরের রাজনৈতিক অঙ্গনও ক্রমেই সক্রিয় হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থী ও নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন কার ভাগ্যে জোটে, তা নিয়েই এখন সবার নজর।

  • নান্দাইলে মার্সেলের ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনে ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন ক্রেতা

    নান্দাইলে মার্সেলের ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনে ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন ক্রেতা

    ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় মার্সেল-এর ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন ক্রেতা ফারজানা আক্তার মৌসুমী

    সোমবার (৯ মার্চ) নান্দাইল চৌরাস্তায় এ উপলক্ষে পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মার্সেলের ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে ফারজানা আক্তার মৌসুমীর হাতে আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়।

    উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে মার্সেল কর্তৃপক্ষের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ও উন্নতমানের পণ্য নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন ক্যাম্পেইনের আয়োজন করছে মার্সেল।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ ক্রেতাদের মাঝে উৎসাহ বাড়ায় এবং স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স পণ্যের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করে।

  • ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

    ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

    ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

    ময়মনসিংহে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন

    অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।

    প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, বর্তমান সময়ে অনেক নিম্নআয়ের পরিবার দৈনন্দিন চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। ঈদের সময় তাদের পাশে দাঁড়াতে পারলে সেটাই সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। ভবিষ্যতেও বিএনপি মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

    ঈদ উপহার পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

  • নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত ও গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

    নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত ও গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

    নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত ও গৃহবধূরকে পিটিয়ে হত্যার অভিযোগ।
    নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
    লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে। দুই ছেলের মধ্যে নিহত লিমন ইকরামুলের ছোট সন্তান।
    নিহতের স্বজনরা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাচ্ছিল। এসময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয় ট্রলিটি। এসময় লিমনের মাথা, নাক, পাসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে। অপরদিকে
    নড়াইলের লোহাগড়া

  • বিশ্বম্ভরপুরে নারী দিবসে রাজনীতিতে এগিয়ে থাকা নারীকে সম্মাননা

    বিশ্বম্ভরপুরে নারী দিবসে রাজনীতিতে এগিয়ে থাকা নারীকে সম্মাননা

    “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইও ও ভার্ড এর সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। রবিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বিশ্বম্ভরপুর ওয়ভে এর উদ্যোগে মানববন্ধন করা হয়।
    বাদাঘাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়ার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রজতকান্তি দাস, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌর রহমান, ডা. সুমন চন্দ্র বর্ম্মন, পলাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন পাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা আক্তার, পিএফজি সদস্য গোলাপ মিয়া। এ সময় রাজনীতিতে এগিয়ে থাকা নারী হিসেবে ওয়েভ এর পক্ষ থেকে মদিনা আক্তার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    এ বছরের প্রতিপাদ্য-“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-শুধু একটি শ্লোগান নয়, এটি সময়ের দাবি। বক্তারা বলেন, দেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সামাজিক অবক্ষয়, অনলাইন হয়রানি, মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি নারী ও শিশুদের ঝুঁকির মুখে ফেলছে।
    তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে অপরাধীরা উৎসাহিত হয়। দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের চাপ ও সামাজিক লজ্জার কারণে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পান না, ফলে অপরাধের পুনরাবৃত্তি ঘটে। নারী ও কন্যার নিরাপত্তা কেবল নারীর ইস্যু নয়-এটি মানবাধিকারের প্রশ্ন এবং রাষ্ট্রের অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত।

    সভায় বক্তব্য রাখেন, ওয়াইপিএজির শামসুল কবির, ভার্ড এর ম্যনেজার সাইদুল ইসলাম, ইরার অর্পিতা রানী।
    আলোচনা সভা শেষে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর ওয়েভ এর স্বপ্না, ফুল মালা, আজিজা খাতুন, সংগীতা হাজং, উর্মিলা হিজরা, রুবিয়া, আফরোজা জামান, মিনারা আক্তার, সুইটি পাল, সুমাইয়া আক্তার, পাপিয়া আক্তার, রত্না রানী, শান্তনা, পিস এম্বাসেডর সিরাজ খন্দকার, পিএফজি সদস্য গোলাপ মিয়া, ওয়াইপিএজির শামসুল কবির প্রমূখ।

    মানববন্ধন থেকে বক্তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং নারী ও কন্যার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, আজকের সাহসী পদক্ষেপই আগামীর ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সুরক্ষিত নারী ও কন্যাই গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ।##

  • কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্যর্্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, আরো বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক রবিউল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ।