শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ

সাইফ উল্লাহ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৮ সময় দেখা হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে নিরাপদে ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের অর্থায়নে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নৌকা বিতরণ করা হয়।

জানাযায়, মধ্যনগর উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত ১৬টি বিদ্যালয়কে এই নৌকার আওতায় আনা হয়েছে। বিদ্যালয়গুলো হলো খালিশাকান্দা, কামাউড়া, সালিয়ানী, জালালপুর, ইটাউরী, গলইখালী, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, সাতুর, চাপাইতি, আলমপুর, মোহাম্মদ আলীপুর, বীরসিংহপাড়া এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নৌকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকা হস্তান্তর করেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার। সহ সরকারী কর্মকর্তা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবুল বাশার বলেন, বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না। এই নৌকা বিতরণের ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন নিরাপদ হবে, তেমনি তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদ আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD