রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বাংলাদেশে ডিজেল সরবরাহের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭২ সময় দেখা হয়েছে

বাংলাদেশে ডিজেল সরবরাহের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের নিজস্ব জ্বালানির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের ডিজেলের প্রাপ্যতা, শোধন ক্ষমতা এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করা হবে। তিনি উল্লেখ করেন, ভারত প্রতিবেশী দেশগুলোতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানির অন্যতম বড় সরবরাহকারী। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ডিজেল সরবরাহের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে এবং বিষয়টি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০০৭ সাল থেকে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে নৌপথ, রেলপথ এবং বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ব্যবহার করে বাংলাদেশে পরিশোধিত জ্বালানি সরবরাহ করে আসছে।

জয়সওয়াল আরও জানান, ২০১৭ সাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সঙ্গে বিক্রয়-ক্রয় চুক্তির আওতায় নিয়মিত ডিজেল রপ্তানি হচ্ছে। তবে ভবিষ্যৎ সরবরাহের ক্ষেত্রে ভারতের নিজস্ব চাহিদা ও জ্বালানির প্রাপ্যতাও বিবেচনায় নেওয়া হবে।

এদিকে বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে অন্তত ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিপিসির এক কর্মকর্তা জানান, সোমবার বিকেল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল পৌঁছানো শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পাম্প করতে প্রায় ৪৫ ঘণ্টা সময় লাগতে পারে।

ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ কয়েকটি দেশ একই ধরনের জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD