রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানের অভিনন্দন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮০ সময় দেখা হয়েছে

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এক অভিনন্দন বার্তায় তাকে এই শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, আপনার নির্বাচিত হওয়ার সংবাদে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সর্বসম্মতিক্রমে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া একটি বড় সম্মানের বিষয় এবং এটি আপনার সহকর্মীদের কাছে আপনার প্রতি গভীর আস্থা ও সম্মানের প্রতিফলন।

তিনি আরও বলেন, এটি কেবল আপনার ব্যক্তিগত সততা ও প্রজ্ঞার স্বীকৃতি নয়, বরং দেশের সর্বোচ্চ আইনসভাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করার ক্ষেত্রে আপনার সক্ষমতার ওপর সহকর্মীদের দৃঢ় আস্থারও বহিঃপ্রকাশ।

গণতন্ত্রে সংসদের গুরুত্ব তুলে ধরে সর্দার আয়াজ সাদিক বলেন, যে কোনো গণতন্ত্রের প্রাণকেন্দ্র হলো তার সংসদ। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে সংসদ নেতাদের দায়িত্ব হলো গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা, সুস্থ ও গঠনমূলক বিতর্ক নিশ্চিত করা এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা।

তিনি আশা প্রকাশ করেন, হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী হবে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের একটি অনন্য ইতিহাস রয়েছে এবং দুই দেশের জনগণ সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের গভীর বন্ধনে আবদ্ধ। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদ দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বাংলাদেশের স্পিকারকে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণও জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD