শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভার প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩২ সময় দেখা হয়েছে

ঢাকার সাভারে আদালতের রায় অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।

শনিবার (১৮ জুলাই) সকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের এই ঘটনা ঘটে।

পরবর্তীতে দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা দিয়ে লোক ভাড়া করার একটি ভিডিও দ্রুত ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ লোকজনকে এক ব্যক্তি টাকা বুঝিয়ে দিচ্ছেন, যা নিয়ে স্থানীয়দের মাঝে সমালোচনার সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে ও নথিপত্র পর্যালোচনা করে জানাযায়, ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন নুরুজ্জামান নামে এক ব্যক্তির মালিকানাধীন হাউজিং প্রজেক্টের ১০০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে একটি মহল জোরপূর্বক দখল করে রেখেছে। এখন অবশিষ্ট আরও ২০০ শতাংশ জমি গ্রাস করার জন্য আইরিন, মাসুদ এবং স্থানীয় শিক্ষক সমিতির একটি প্রভাবশালী চক্র মরিয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছে। অথচ আদালতের সর্বশেষ ডিক্রি ও রায় অনুযায়ী উক্ত জমির বৈধ মালিক নুরুজ্জামান।

এ বিষয়ে জমির মালিক নুরুজ্জামান বলেন, এই জমি নিয়ে উচ্চ আদালতে আপিল হয়েছিল এবং বিজ্ঞ আদালত আমার পক্ষেই চূড়ান্ত রায় দিয়েছেন। জমির আরএস রেকর্ড সংশোধন হয়েছে। আমার নামে নিয়মিত খাজনা ও নামজারি মিউটেশন সম্পন্ন করা আছে। মূলত আমি এই জমি কিনি, কিন্তু পরবর্তীতে বাকি অংশের ক্রেতারা ক্ষমতার অপব্যবহার করে আমার পুরো জমি দখলের পাঁয়তারা করছে। এর আগে বহুবার স্থানীয়ভাবে সালিশ বিচার হলেও তারা কোনো সিদ্ধান্তই মানেনি।

তিনি আরও বলেন, আমাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছিল, যাতে তারা ফাঁকা মাঠে জমিটা দখল করতে পারে। সম্প্রতি আমি জামিনে মুক্ত হয়ে আসার পর, তারা মরিয়া হয়ে এখন টাকা দিয়ে লোক ভাড়া করে আমার বিরুদ্ধে এই সাজানো মানববন্ধন করিয়েছে, যার ভিডিও এখন সবার ফোনে ফোনে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমার কাগজের আইনগত মালিকানা যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয়।

অন্যদিকে মানববন্ধনের নেপথ্যে থাকা অভিযুক্ত ব্যাক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভাইরাল ভিডিওর বিষয়টি নজরে আসার পর স্থানীয় পুলিশ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD