Category: জাতীয়

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

    বাংলাদেশ জামায়াতি ইসলামীসহ গোমস্তাপুর উপজেলা প্রশাসক পতাকা উত্তোলনের আগেই সশস্ত্র সালাম বিভিন্ন কর্মসুচি পালনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে। ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন এবং শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন জনাব মু. মিজানুর রহমান। মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ড. মু. মিজানুর রহমান।

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলিনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত দুপু ২.০০ টার সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
    প্রধান অতিথি: চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ড. মু. মিজানুর রহমান।

    আজ মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ
    যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ—
    সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা”! স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গোমস্তাপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। হে আল্লাহ ! তুমি বাংলাদেশকে একটি শান্তিময় দেশে পরিণত কর। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লও লও লও সালাম…
    ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস -এর শুভেচ্ছা গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন শাখার পক্ষ থেকে ২৬শে মার্চ ২০২৬ ইংরেজি, মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি! ভোর ৬টা ০১ মিনিট।

    বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ৮ টায় রহনপুর উপজেলার সংগঠনটির কার্য্যালয় থেকে র‍্যালিসহকারে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা প্রশাসন এর সামনে রহনপুর এ,বি সরকারি স্কুলের মাঠে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের নামাঙ্কিত স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় ।
    গোমস্তাপুর উপজেলা প্রশাসন মোঃ জাকির মুন্সীর আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানসহ সংক্ষিপ্ত আলোচনা করা হয় ।
    এসময় আলোচোনায় উপস্তিত ছিলেন, বিএনপিসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
    গোমস্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানটি রহনপুর আহম্মদী বেগম সরকারি (এ বি ) সরকারি উচ্চ বিদ‌্যালয় মাঠে পরিচালিত হয়।

    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ খ্রি. রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়
    রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।

    ২৬ মার্চ, মহান সাধীনতা ও জাতীয় দিবস ২০২৬,রহনপুর মুক্ত মহাদল এর প্রতিবারের ন্যায় অংশগ্রহণে এবারও গৌরবের ধারাবাহিকতা বজায় রেখে কুচকাওয়াজ এ প্রথম এবং ডিসপ্লেতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
    ২৬শে মার্চ যারা বুকের রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছেন, তাদের ঋণ কখনো শোধ হবে না।
    ২৬শে মার্চ সকল শহীদের বীর সন্তানদের প্রতি জ্ঞান চক্র একাডেমিসহ গোমস্তাপুর উপজেলা রহনপুরের স্কুল ও বিদ্যালয় গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২৬শে মার্চ আমাদের অহংকার, শহীদদের ত্যাগ পাওয়া স্বাধীনতা অর্জনের, আমাদের লাল- সবুজের পতাকা বহন করি এটি আমাদের গর্ব।

    আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে বাংলার স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার অগণিত ছাত্র-জনতা, কৃষক শ্রমিক, শ্রমিক মজুর নানা শ্রেণীর মানুষ যাদের আত্মত্যাগে এই দেশ তাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সালাম।

    আজ আমাদের মহান স্বাধীনতা দিবস। বাংলার হাজার বছরের ইতিহাসের মহান ও শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীন তা। স্বাধীনতা দিবসের উষা লগ্নে সশ্রদ্ধ চিত্তে স্মরন করি স্বাধীনতার মহান স্হপতিসহ সকল শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের যাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীন জন্মভুমি। বীরাঙ্গনা মা বোনদের জানাই সশ্রদ্ধ সালাম। শহীদও মৃত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করি.।
    ২৬ মার্চ — মহান স্বাধীনতা দিবস

    আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার লাল-সবুজ পতাকা।

    দেশপ্রেম ও সততার সাথে আমরা সবাই মিলে গড়ে তুলবো একটি উন্নত, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ, ইনশাআল্লাহ।

    মহান স্বাধীনতা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

  • কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪

    কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ চারজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
    বুধবার রাতে উপজেলার চন্দ্রা এলাকার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পার্শ্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পার্শ্বে একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে হাইওয়ে রোডে চলমান গাড়ীতে ও পথচারীদের নিকট ডাকাতি করার প্রস্তুতীকালে দেশীয় অস্ত্র সহ চারজনকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় মৃত – সাফিজ উদ্দিন সাফি সর্দার ছেলে স্বাধীন (২৮) ও তার ছোট ভাই শাহাদাত সর্দার (২৫), টাঙ্গাইল জেলার মিজাপুর উপজেলার ছেউটি খলপাড়া এলাকার মৃত শফি মিয়ার ছেলে মোঃ আকাশ ( ২৭), সে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার কাজিম হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাদিহাটি এলাকার মৃত – ইব্রাহিম এর ছেলে মোঃ শাকিল (২৫), সে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার হাকিম এর বাড়ীর ভাড়াটিয়া।
    পরে গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
    এসময় তাদের কাছ থেকে ধারালো লম্বা ছুরি,লম্বা কালো রং এর বিদ্যুতের কেবল, লোহার লম্বা চাপাতি, উদ্ধার করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পার্শ্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পার্শ্বে একদল ডাকাত সংঘবদ্ধ হইয়া হাইওয়ে রোডে চলমান গাড়ীতে ও পথচারীদের নিকট ডাকাতি করার প্রস্তুতী নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালানোর সময় চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
    কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে চারজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের এই অভিযান চলমান থাকবে।

  • ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন

    ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নথিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কালবেলার হাতে চাঞ্চল্যকর একটি গোয়েন্দা প্রতিবেদন পৌঁছেছে, যেখানে আর্থিক অসংগতি এবং দ্বৈত বাজেটের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য উল্লেখ রয়েছে।

    তদন্ত কমিটি গঠন

    দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে সভাপতি করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দুদকবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরাও রয়েছেন। কমিটিকে আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    আদেশের মূলবিন্দু

    ১. সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অভিযুক্ত ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা
    ২. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ।
    ৩. অভিযোগ সংশ্লিষ্ট সব নথিপত্র ও আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত
    ৪. জড়িতদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করার নির্দেশ।

    প্রতিক্রিয়া

    সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কোনো ধরনের সহযোগিতা করেননি।

    নথির বৈধতা

    গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা নথিতে মন্ত্রিপরিষদ বিভাগের সিল ও উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের স্বাক্ষর রয়েছে। তবে ইন্টারনেটে ভুয়া সরকারি আদেশ ছড়িয়ে পড়ার প্রবণতা থাকায় নথির আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত নয়। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা নির্ভরযোগ্য মাধ্যম থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শতভাগ সত্যতা বলা কঠিন।


  • মধ্যপ্রাচ্যে হামলায় ক্ষতিগ্রস্ত কাতারের এলএনজি প্রকল্প পুনরুদ্ধারে লাগবে পাঁচ বছর

    মধ্যপ্রাচ্যে হামলায় ক্ষতিগ্রস্ত কাতারের এলএনজি প্রকল্প পুনরুদ্ধারে লাগবে পাঁচ বছর

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সময় ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত কাতারের রাস লাফান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্প পুরোপুরি সচল হতে প্রায় পাঁচ বছর সময় লাগতে পারে। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সরবরাহে বিলম্বের কারণে বিশ্বের বৃহত্তম এই এলএনজি কমপ্লেক্সের মেরামত প্রক্রিয়া ধীরগতি ধরেছে। এ তথ্য জানিয়েছে নরওয়েতে ভিত্তিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান রিস্টাড এনার্জি। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

    রিস্টাড এনার্জি জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির দুটি উৎপাদন ইউনিট হামলার ফলে বড় ধরনের কাঠামোগত ক্ষতির সম্মুখীন হয়েছে। রেফ্রিজারেশন কম্প্রেসার চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাস টারবাইনগুলো সরবরাহে বিশ্বজুড়ে দুই থেকে চার বছরের বেশি সময় লাগতে পারে। ফলে এলএনজি উৎপাদন ক্ষমতা প্রায় ১৭ শতাংশ কমে গেছে, যা বছরে প্রায় ১ কোটি ২৮ লাখ টনের সমতুল্য।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফেরানো মূলত অর্থায়নের ওপর নির্ভর করছে না; প্রধান বাধা হচ্ছে সরবরাহ ব্যবস্থা। বিশ্বজুড়ে মাত্র তিনটি প্রতিষ্ঠান বড় আকারের এলএনজি টারবাইন উৎপাদন করে এবং তাদের ক্রয়াদেশ ২০২৬ পর্যন্ত পূর্ণ রয়েছে। এর ফলে যন্ত্রপাতি সংগ্রহ বিলম্বিত হওয়ায় পুরো প্রকল্প সচল হতে পাঁচ বছর সময় লাগতে পারে।

    রিস্টাড এনার্জির সাপ্লাই চেইন রিসার্চ বিভাগের প্রধান আউডুন মার্টিনসেন বলেন, “ক্ষয়ক্ষতির মাত্রা এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা প্রকল্পের পুনরুদ্ধার প্রক্রিয়া ধীর করতে পারে।”

    কাতারের এই এলএনজি সংকট মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৃহত্তর জ্বালানি বিপর্যয়ের অংশ। বিভিন্ন এলএনজি প্ল্যান্ট, শোধনাগার এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিস্টাড এনার্জি অনুমান করছে, মেরামতের খরচ ইতিমধ্যেই কমপক্ষে ২৫ বিলিয়ন ডলার পৌঁছেছে এবং তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

    যেখানে কিছু স্থাপনা কয়েক মাসের মধ্যে পুনরায় চালু হতে পারে, সেখানে বিশেষায়িত যন্ত্রপাতি নির্ভর অন্য কেন্দ্রগুলো বছরের পর বছর বন্ধ থাকতে পারে। রাস লাফানের দীর্ঘমেয়াদি অচলাবস্থার ফলে বিশ্বব্যাপী এলএনজি সরবরাহে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার বাজারগুলো, যেগুলো কাতারি রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সরাসরি প্রভাবিত হবে। আর্থিক সক্ষমতা নয়, বরং সরবরাহ ও উৎপাদন জটিলতা এই পুনরুদ্ধারের প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে।

  • পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

    পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পুলিশ সংস্কারে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

    সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূত রেটো রেংগলিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, পুলিশ সংস্কার, আর্থিক খাতের উন্নয়ন, মানি লন্ডারিং প্রতিরোধ, ডিজিটাল প্রতারণা মোকাবিলা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কার্যকর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। তিনি অতীত সরকারের সমালোচনা করে উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছিল, যা অনাকাঙ্ক্ষিত।

    রাষ্ট্রদূত রেটো রেংগলি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান এবং গণতান্ত্রিক অগ্রগতির জন্য কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরেন।

    ডিজিটাল প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বব্যাপী প্রতারণার বড় একটি অংশই অনলাইনে ঘটছে, যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। রাষ্ট্রদূতও এ বিষয়ে একমত পোষণ করে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

    সন্ত্রাসবাদ পরিস্থিতি নিয়ে আলোচনায় মন্ত্রী জানান, বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি সীমিত এবং তা সন্ত্রাসবাদে রূপ নেয়নি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিটগুলো দক্ষতার সঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

    আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূত এ বিষয়ে একমত হয়ে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।

    বৈঠকে উভয় পক্ষই মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে। এছাড়া পারস্পরিক আইনগত সহায়তা ও বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

    বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক পৃথক বৈঠক করেন।

  • দৌলতদিয়ায় ফেরির ধাক্কায় নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস

    দৌলতদিয়ায় ফেরির ধাক্কায় নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ এক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিহতদের একজন রেহেনা বেগম (৬০), তার বাড়ি রাজবাড়ীর ভবানীপুর এলাকায়। অপরজন মর্জিনা বেগম (৫৫), যার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত নুসরাত (২৯) নামে এক নারীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পেশায় একজন চিকিৎসক।

    গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয় এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি এসে পন্টুনে জোরে ধাক্কা দেয়। ওই আঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

    ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বাসটিতে নারী-শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কিছু যাত্রী নদী থেকে ওপরে উঠতে পারলেও অনেকেই বাসের ভেতরে আটকা পড়ে যান।

    দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে নদীর নিচে ডুবে থাকা বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেটিতে হুক লাগানোর কাজ চলছে।

    উদ্ধার তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান জানান, একটি হুক ইতোমধ্যে লাগানো হয়েছে এবং আরেকটি লাগানোর পর বাসটি ওপরে তোলার চেষ্টা করা হবে।

    তবে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। নিখোঁজ যাত্রীদের স্বজনরা ঘটনাস্থলে ভিড় করছেন এবং দ্রুত উদ্ধার কাজ সম্পন্নের দাবি জানাচ্ছেন।

    উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • আগুনের পর মেরামতে গ্রিসে মার্কিন রণতরি, সক্ষমতা নিয়েও নতুন প্রশ্ন

    আগুনের পর মেরামতে গ্রিসে মার্কিন রণতরি, সক্ষমতা নিয়েও নতুন প্রশ্ন

    ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে হঠাৎ করে গ্রিসের ক্রিট দ্বীপে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটির লন্ড্রি এলাকায় অগ্নিকাণ্ডের পর রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রয়োজন দেখা দেওয়ায় এটি সুদা বে নৌ–সহায়তা কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

    নৌবাহিনীর তথ্য অনুযায়ী, লোহিত সাগরে অভিযান শেষে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই জাহাজটি বন্দরে নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিষয়টি কেবল অগ্নিকাণ্ডেই সীমাবদ্ধ নয়; রণতরিটি আরও গভীর কাঠামোগত ও প্রযুক্তিগত সমস্যার মুখে রয়েছে।

    চলতি মাসের শুরুতে জাহাজটির প্রধান লন্ড্রি এলাকায় আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও এর প্রভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় এবং ৬০০-এর বেশি নাবিককে তাদের নির্ধারিত আবাসন ছেড়ে অন্যত্র সরে যেতে হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

    এদিকে পেন্টাগনের সাম্প্রতিক মূল্যায়নে জাহাজটির সামগ্রিক কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ উঠে এসেছে। বিশেষ করে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণ ব্যবস্থা, উন্নত রাডার, শত্রুর আঘাতের মধ্যেও কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা এবং অস্ত্র পরিবহন ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে পর্যাপ্ত তথ্য এখনও পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ২০২২ সালে যুদ্ধকালীন পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই এসব সীমাবদ্ধতা ধীরে ধীরে সামনে আসছে। এমনকি জাহাজটি হস্তান্তরের প্রায় এক দশক পরও বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতিতে এর পূর্ণ সক্ষমতা যাচাই করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট মূল্যায়নে বলা হয়েছে।

    দীর্ঘমেয়াদি মোতায়েনও এই চাপকে বাড়িয়ে দিয়েছে। ২০২৫ সালের জুনে মোতায়েন হওয়ার পর থেকে প্রায় ৯ মাস সমুদ্রে রয়েছে এই রণতরি, যেখানে সাধারণত এমন জাহাজ সাত মাসের বেশি মোতায়েন থাকে না। এই সময়ের মধ্যে এটি ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে।

    এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের দাবি, এসব হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন।

    এর জবাবে তেহরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে।

  • চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন, শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

    চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন, শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

    চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানান, এ বছরের মধ্যেই বিএনপির জাতীয় কাউন্সিলও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যদিও এখনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি।

    বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

    মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং যত দ্রুত সম্ভব ভোটগ্রহণের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তার ভাষ্য, এ বছরেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার আশাবাদী।

    দলীয় কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সম্মেলনও চলতি বছরের মধ্যেই হওয়ার কথা রয়েছে। সময় এখনো নির্ধারণ না হলেও শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। উল্লেখ্য, দলটির সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।

    সরকার ও দলের কার্যক্রম একসঙ্গে পরিচালনার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠনের পর অনেক নেতাই প্রশাসনিক দায়িত্বে চলে যাওয়ায় সাংগঠনিক কিছু সমন্বয় করতে সময় লাগছে। তবে দলীয় কার্যক্রম বন্ধ নেই, বরং তা সীমিত পরিসরে চলমান রয়েছে। তিনি বলেন, সরকার ও দল নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে।

    আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে চাপ তৈরি করেছে। তার দাবি, তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও সরকার এখন পর্যন্ত পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে এবং দেশে জ্বালানির দাম বাড়েনি। একই সঙ্গে তৈরি পোশাক খাতে ঈদের আগে বেতন-বোনাসসংক্রান্ত যে সংকট প্রায়ই দেখা যায়, এবার তা আগাম ব্যবস্থাপনার কারণে এড়ানো গেছে বলেও উল্লেখ করেন তিনি।

    সংবিধান সংস্কার পরিষদ এবং জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যেসব বিষয়ে দল আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে, সেসব প্রতিশ্রুতির প্রতি তারা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তবে যেসব বিষয় তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে, সেগুলো সবসময় গ্রহণ করা সম্ভব নাও হতে পারে। এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার বসছে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে প্রস্তুতি

    বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার বসছে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে প্রস্তুতি

     মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হবে এবং ঈদুল ফিতরের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হবে।

    ইসলামিক ফাউন্ডেশনের আজ বুধবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ছয়টায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে মুসলমানদেরকে আহ্বান জানানো হয়েছে, যদি বাংলাদেশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্দিষ্ট ফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭-এ জানান। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেওয়ার কথাও বলা হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, চাঁদ দেখা কমিটির এই বৈঠক মুসলমান সমাজে ঈদের দিন নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি একদিকে ধর্মীয় ঐক্য বজায় রাখে, অন্যদিকে দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদের প্রস্তুতি ও উদযাপনের সমন্বয় নিশ্চিত করে।

    পূর্ববর্তী বছরগুলিতে, স্থানীয় আবহাওয়া ও আকাশের অবস্থার কারণে চাঁদ দেখার সময় পার্থক্য দেখা গেছে। সেজন্য কমিটি বৈজ্ঞানিক তথ্য এবং স্থানীয় পর্যবেক্ষণ দু’টোই বিবেচনায় রাখে। এই বৈঠকে আবহাওয়া অফিসের রিপোর্ট, বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য এবং স্থানীয় চাঁদ দেখার দলগুলোর পর্যবেক্ষণ বিশ্লেষণ করা হবে।

    আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনার সুবিধার্থে বাংলাদেশের এই পদক্ষেপে বৈশ্বিক গুরুত্ব রয়েছে। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হবে, যা দেশে ছুটি, নামাজ ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • নারায়ণগঞ্জের অংশে যানবাহনের চাপ কম, তবে কাউন্টারে ভিড় রয়ে গেছে

    নারায়ণগঞ্জের অংশে যানবাহনের চাপ কম, তবে কাউন্টারে ভিড় রয়ে গেছে

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা গেছে। বুধবার সকালেই সরেজমিনে মহাসড়ক ঘুরে দেখা যায়, সড়কে গাড়ির সংখ্যা কম থাকায় যান চলাচল স্বাভাবিক ও দ্রুতগতির। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো যানজট নেই, হাইওয়ে পুলিশের তৎপরতা এবং লম্বা ঈদের ছুটির কারণে অনেক যাত্রী আগেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

    মেঘনা টোল প্লাজার ১২টি বুথে গাড়ি থেকে টোল আদায় করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, চালকদের নির্দিষ্ট লেনে চলাচলে উৎসাহিত করার জন্য মাইকিং চালানো হচ্ছে। মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকাও যানজট কম থাকার একটি বড় কারণ। মেঘনা টোল প্লাজার কর্মকর্তা আলীফ মাহমুদ বলেন, “এবারের ঈদে গাড়ির চাপ কম। মালবাহী ট্রাক চলাচল না থাকায় মহাসড়কে যান চলাচল দ্রুত হচ্ছে।”

    টোল প্লাজার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মনির হোসেন জানান, সকালেও কিছুটা চাপ থাকলেও মহাসড়ক এখন ফাঁকা। কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা বলেন, “যাত্রীদের অনেকেই আগেই বের হয়েছেন। যারা এখনও আছেন, তারা ধীরে ধীরে বাড়ি যাচ্ছেন। সড়কের অবস্থা ভালো এবং পুলিশি তৎপরতা থাকায় বড় ধরনের যানজট নেই। তবে গার্মেন্টস ছুটি শুরু হলে কিছুটা চাপ বাড়তে পারে।”

    যাত্রীদের অভিজ্ঞতা ভিন্ন। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় গাড়ি না আসায় অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। ফোম কারখানায় কাজ করা রুবেল মিয়া জানান, তাঁর গাড়ি সকাল ৮টায় ছাড়ার কথা ছিল, দেড় ঘণ্টা পরও আসেনি। তাঁকে যাত্রীপ্রতি ৬০০ টাকা ভাড়া দিতে হয়েছে, যা সাধারণ সময়ের ৫০০ টাকার চেয়ে বেশি।

    বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সালাউদ্দিন বলেন, তিনি গ্রামে যাচ্ছেন বোন ও দুই ভাগনিসহ। নীলাচল পরিবহনের টিকিট থাকলেও গাড়ি তখনও আসেনি। সাইনবোর্ডে হিমাচল পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক আবদুল জলিল জানাচ্ছেন, ঢাকা থেকে গাড়ি ছেড়ে আসতে দেরি হচ্ছে। জ্বালানি তেল সংগ্রহ ও অন্যান্য কারণে গাড়ি দেরি করছে। তিনি আরও জানান, ঈদ উপলক্ষে যাত্রীপ্রতি ভাড়া ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

    মোটের উপর, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের জন্য কাউন্টার ও টোল প্লাজায় অপেক্ষা এবং বাড়তি ভাড়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়ে গেছে। ঈদযাত্রার পিকের আগেই সঠিক সমন্বয় এবং সময়মতো গাড়ি ছেড়ে দেওয়া না হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।