বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
  • আপডেটের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০১ সময় দেখা হয়েছে

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ মহানগর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সংগঠনটির নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। তবে জেলা প্রশাসক সাইফুর রহমান কার্যালয়ে উপস্থিত না থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।

স্মারকলিপিতে দেশের জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত ও অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনদুর্ভোগের কথা তুলে ধরে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহাবুব উল আলম, সদস্য সচিব জসিম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, বিদ্যুতের অযৌক্তিক বিল প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD