শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপন রায়
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬২ সময় দেখা হয়েছে

বটিয়াঘাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মন্ডল’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার ষ্টরায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান , বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ শরীফ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি এস এম এ ভূট্টো, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, সরকারি জলমা-

চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক সুকান্ত রায়,বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক পল্লবী রায় , হাটবাটী হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক, সমাজ সেবক হিরন্ময় রায়, স্বপন কুমার বিশ্বাস সহ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা ।

অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন খুলনা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি । অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD