শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৬ সময় দেখা হয়েছে

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউল শিকদার ওরফে রবি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

স্বজনরা অভিযোগ করেন, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাদের অভিযোগ। পরে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দেন।

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটক রবিউল থানা হেফাজতে রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আটক রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD