বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৭ সময় দেখা হয়েছে

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মাঘান-বার্ত্তকোণা সংলগ্ন সাপমারা ব্রিজের নিচ থেকে আহাদ নূর (২৬) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ নূর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামের মোঃ কাচা মিয়ার ছেলে।

তিনি বার্তকোণা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। ‎আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচ শুরু হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাকে খালের পাড়ে বসে মোবাইলে খেলা দেখতে দেখা গিয়েছিল।

তিনি সাঁতার জানতেন না,ধারণা করা হচ্ছে খেলা দেখার কোনো এক মুহূর্তে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, পানিতে পড়ে মৃত্যু হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD