বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

লেবাননে তিন দিক থেকে হামলা, ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহতের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ সময় দেখা হয়েছে

লেবাননে জল, স্থল ও আকাশপথে সমন্বিত সামরিক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর একাধিক সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে দক্ষিণ লেবাননে স্থল অভিযানে হিজবুল্লাহর সক্রিয় সেল শনাক্ত করে তা ধ্বংস করার কথাও বলা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনীও এই অভিযানে অংশ নেয়। তারা হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সমন্বিত এই হামলার ফলে হিজবুল্লাহর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ৪০ জন সদস্য নিহত হয়েছে।

তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD