বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

অতিরিক্ত ভাড়া আদায়ে সুপারভাইজারকে জরিমানা,যাত্রীদের টাকা ফেরত

মোঃ সাকিব খান
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯১ সময় দেখা হয়েছে

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মাগুরার শ্রীপুরে একটি বাসে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) উপজেলার শ্রীকোল বাজার এলাকায় ঢাকাগামী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম উপজেলার শ্রীকোল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা শৈলকুপা ডিলাক্স নামের একটি বাসে জনপ্রতি ৮০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল এবং টিকিটে মূল্য লেখার স্থান ফাকা রাখা হয়েছে। এসব অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকাগামী শৈলকুপা ডিলাক্স বাসের যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল এবং যাত্রীদের ক্রয়করা টিকিটে ভাড়া উল্লেখ না করায় এ কারণে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD