বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার ৪

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯২ সময় দেখা হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

পরে সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের দৌলতপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মোঃ সানোয়ার হোসেন (২৯), নওহাল এলাকার আক্কাস মিয়ার ছেলে প্রান্ত মিয়া (২২), টেংগাপাড়া এলাকার মিন্টু ভুঁইয়ার ছেলে মোঃ পাপন ভুঁইয়া (২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিক এলাকা হওয়ায় মোহনগঞ্জ পৌরশহরে মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকার চুরি-ছিনতাই বেড়ে গেছে।

ফলে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD