মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ হিসেবে প্রত্যাখ্যান করল ইরান

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪১ সময় দেখা হয়েছে

ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে একপাক্ষিক ও অন্যায় হিসেবে অভিহিত করেছে। তবে দেশটি ইঙ্গিত দিয়েছে যে, ভবিষ্যতে কোনো সমঝোতার পথ তৈরি হতে পারে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ নেতৃত্ব এবং সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধির কাছে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবে ইরানকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা সীমিত করতে বলা হয়েছে, বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রস্তাবটিতে সফল আলোচনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্ত নেই এবং এখনও কোনো বাস্তবসম্মত আলোচনার কাঠামো তৈরি হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরাসরি কোনো আলোচনা না হলেও পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ চলছে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে ইরান পর্যালোচনা করছে।

তিনি আরও জানান, এই কূটনৈতিক উদ্যোগে তুরস্ক ও মিশরসহ আরও কয়েকটি দেশ সহায়তা করছে। চলমান সংঘাত বন্ধে গণমাধ্যমে যে সরাসরি শান্তি আলোচনার কথা বলা হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়; বরং বাস্তবে পর্দার আড়ালে বার্তা বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD