বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শেখ, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন । অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার নিগার সুলতানা,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, মোঃ ইমরান মৌলঙ্গী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । অপরদিকে বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে উফশী আইশ, গ্ৰীষ্মকালীন মুগ ডাল ও গ্ৰীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ’র শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক’র স্বাগত বক্তব্যে ও উপ সহকারী কৃষি অফিসার অঞ্জন বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সুফলভোগী প্রান্তিক কৃষক ও কৃষাণী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রান্তিক কৃষকদের মাঝে গ্ৰীষ্মকালীন তিল, ডাল এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন ।