মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন, শিগগিরই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৭ সময় দেখা হয়েছে

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানান, এ বছরের মধ্যেই বিএনপির জাতীয় কাউন্সিলও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যদিও এখনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি।

বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং যত দ্রুত সম্ভব ভোটগ্রহণের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তার ভাষ্য, এ বছরেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার আশাবাদী।

দলীয় কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সম্মেলনও চলতি বছরের মধ্যেই হওয়ার কথা রয়েছে। সময় এখনো নির্ধারণ না হলেও শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। উল্লেখ্য, দলটির সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।

সরকার ও দলের কার্যক্রম একসঙ্গে পরিচালনার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠনের পর অনেক নেতাই প্রশাসনিক দায়িত্বে চলে যাওয়ায় সাংগঠনিক কিছু সমন্বয় করতে সময় লাগছে। তবে দলীয় কার্যক্রম বন্ধ নেই, বরং তা সীমিত পরিসরে চলমান রয়েছে। তিনি বলেন, সরকার ও দল নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে চাপ তৈরি করেছে। তার দাবি, তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও সরকার এখন পর্যন্ত পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে এবং দেশে জ্বালানির দাম বাড়েনি। একই সঙ্গে তৈরি পোশাক খাতে ঈদের আগে বেতন-বোনাসসংক্রান্ত যে সংকট প্রায়ই দেখা যায়, এবার তা আগাম ব্যবস্থাপনার কারণে এড়ানো গেছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদ এবং জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যেসব বিষয়ে দল আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে, সেসব প্রতিশ্রুতির প্রতি তারা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তবে যেসব বিষয় তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে, সেগুলো সবসময় গ্রহণ করা সম্ভব নাও হতে পারে। এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD