মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

আইনের বাইরে  কিছু সহ্য করা হবে না: প্রশাসনকে কঠোর হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

সিলেট
  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৪ সময় দেখা হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আইনের বাইরে কোনো ধরনের কার্যক্রম সহ্য করা হবে না।

শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে এবং রাজনৈতিক বা দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করলে সরকার তাদের পূর্ণ সমর্থন দেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সিলেটে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সিলেটকে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD