মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

যুদ্ধাবস্থার মধ্যেও ইরান ছাড়ছে না রাশিয়ার রোসাটম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৫ সময় দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও মার্কিন-ইসরায়েলি হামলার হুমকির মুখেও ইরানে অবস্থান করার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসাটম’। প্রতিষ্ঠানটির প্রধান অ্যালেক্সি লিখাচেভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা ইরানের পারমাণবিক প্রকল্পের কাজ মাঝপথে ফেলে চলে যাবেন না।

বর্তমানে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন দুটি ইউনিট নির্মাণের কাজ পরিচালনা করছে রোসাটম। এর আগে একই কেন্দ্রে ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করেছিল এই রুশ প্রতিষ্ঠানটি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা শুরু হওয়ার পর নিরাপত্তার খাতিরে রোসাটম তাদের কিছু কর্মী সরিয়ে নিয়েছিল এবং নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রেখেছিল।

রোসাটম প্রধান অ্যালেক্সি লিখাচেভ এক বিবৃতিতে জানান, বুশেহর প্রকল্পে বর্তমানে প্রায় ৪৫০ জন রুশ কর্মী নিয়োজিত আছেন। পরিস্থিতির কারণে চলতি সপ্তাহে ১৫০ জন কর্মীকে রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হলেও বাকিরা প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি জোর দিয়ে বলেন, বুশেহরের দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ রাশিয়ার কাছে অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত। বর্তমান সংকটময় মুহূর্তে প্রকল্প থেকে সম্পূর্ণ সরে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

উল্লেখ্য, রাশিয়া ও ইরানের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ইরানে মোট আটটি পারমাণবিক ইউনিট নির্মাণের কথা রয়েছে। এর মধ্যে চারটি ইউনিট নির্মিত হবে বুশেহর শহরে। ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রাশিয়ার এই অবস্থান তেহরান ও মস্কোর মধ্যকার কৌশলগত সম্পর্কের গভীরতাকেই নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD