রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৯ সময় দেখা হয়েছে

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের নির্দেশনা

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভার শুরুতে সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভার সভাপতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঞা, ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিনিধি ক্যাপ্টেন ইকরাম, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট **মোহাম্মদ আব্দুল মান্নান**সহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা, ভূমি-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান থেকে ব্যাঙের মোড় পর্যন্ত এলাকায় রাতে চুরি-ছিনতাইয়ের ঘটনাগুলো নিয়েও আলোচনা হয়। সভায় বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD