যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর প্রথমবার কথা বললেন পুতিন ও পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার পর প্রথমবার কথা বললেন পুতিন ও পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রইসরায়েল–এর হামলার পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ে যোগাযোগ করেছেন ভ্লাদিমির পুতিনমাসুদ পেজেশকিয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে টেলিফোনে এই কথোপকথন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ক্রেমলিন। খবর দিয়েছে রাশিয়ার বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায়, ফোনালাপের সময় দুই দেশের প্রেসিডেন্ট রাশিয়া ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক ও সরকারি চ্যানেলের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ইরান–এ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এটিই রাশিয়া ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রথম প্রকাশ্য যোগাযোগ বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ফোনালাপ দুই দেশের কৌশলগত সমন্বয় এবং ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।