মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

বগুড়া সফর স্থগিত, ১০ মার্চ কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৯ সময় দেখা হয়েছে

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর নির্ধারিত বগুড়া সফর স্থগিত করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সেখানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা থাকলেও নির্বাচনকালীন বিধিনিষেধের কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরকালে জানিয়েছিলেন, ১০ মার্চ প্রধানমন্ত্রী বগুড়ায় এসে কর্মসূচির উদ্বোধন করবেন।

বগুড়া জেলা প্রশাসক জানান, উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো সরকারি কর্মসূচি রাখেননি।

পাইলট প্রকল্পে ১৪ উপজেলায় কার্যক্রম

জানা গেছে, পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন। কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

যেসব এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে সেগুলোর মধ্যে রয়েছে—
ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর বনানী এলাকার আওতাধীন কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি; মিরপুর শাহ আলী এলাকার আলী মিয়ার টেক বস্তি ও ১৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি বস্তি;
বগুড়া সদর উপজেলার শাখারিয়া;
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ওয়ার্ড;
চট্টগ্রাম–এর পতেঙ্গা উপজেলার একটি ওয়ার্ড;
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার একটি ওয়ার্ড;
বান্দরবান জেলার লামা উপজেলার একটি ওয়ার্ড;
খুলনা–র খালিশপুর উপজেলার একটি ওয়ার্ড;
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি ওয়ার্ড;
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার একটি ওয়ার্ড;
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি ওয়ার্ড;
নাটোর জেলার লালপুর উপজেলার একটি ওয়ার্ড;
ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ওয়ার্ড;
এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একটি ওয়ার্ড।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট কার্যক্রমের ফলাফল মূল্যায়ন করে ভবিষ্যতে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD