মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

হামলা ঠেকাতে না পারা ছিল বড় ব্যর্থতা: আসিফ নজরুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ সময় দেখা হয়েছে

হামলা ঠেকাতে না পারা ছিল বড় ব্যর্থতা: আসিফ নজরুল

রাজধানীর কারওয়ান বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী ‘আলো’ পরিদর্শন শেষে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে থাকা অবস্থায় প্রথম আলো ও ডেইলি স্টার–এর ওপর হামলা ঠেকাতে না পারা তাঁদের বড় ব্যর্থতা ছিল।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হামলার রাতটি এখনো তাঁর মনে রয়েছে। সেদিন তিনি প্রথম আলোর সংশ্লিষ্টদের সঙ্গে বহুবার ফোনে কথা বলেছেন এবং বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করেছেন। তাঁর ভাষায়, দায়িত্বে থেকেও এমন অসহায় পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত কষ্টের। হামলা প্রতিরোধ করা সম্ভব হয়নি—এটি তাঁদের বড় ব্যর্থতা হলেও সর্বোচ্চ চেষ্টা ছিল বলে তিনি উল্লেখ করেন।

গত বছরের ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভাঙচুরের পর ভবনটিতে আগুন দেওয়া হয়। পরবর্তী সময়ে ডেইলি স্টার কার্যালয়ও আক্রান্ত হয়। সে সময় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল এবং আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

প্রথম আলোর সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর একাধিক বই প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং বই প্রচারের কাজে তিনি নিয়মিত এ কার্যালয়ে আসতেন।

প্রদর্শনী ঘুরে দেখে তিনি বলেন, ভবনের ভেতরের ধ্বংসস্তূপের চিত্র অত্যন্ত ভয়াবহ। তাঁর মতে, এটি দেখলে উগ্র সহিংসতার নির্মমতা স্পষ্ট হয়ে ওঠে।

তবে ধ্বংসের মধ্য থেকেও ঘুরে দাঁড়ানোর যে বার্তা এসেছে, সেটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি। তাঁর বক্তব্য, ধ্বংসস্তূপকে শিল্প ও প্রতিবাদের প্রতীকে রূপ দেওয়ার মাধ্যমে সৃষ্টিশীলতার শক্তিই প্রকাশ পেয়েছে। তিনি বলেন, এ হামলা শুধু দুটি পত্রিকার জন্য নয়, দেশের জন্যও বড় ক্ষতি। একই সঙ্গে এ ঘটনা মানুষকে সহিংস উগ্রতার বিপদ সম্পর্কে সচেতন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সব সময় প্রথম আলোর পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন সাবেক এই উপদেষ্টা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD