শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়
  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৪ সময় দেখা হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে অভিযান চালিয়ে দীর্ঘদিনের অভিযুক্ত মাদক ব্যবসায়ী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বানুরকুঠি এলাকার বাসিন্দা মর্জিনা আক্তার ওরফে গেন্দি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পরিবহনের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে তিনি নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে ভূরুঙ্গামারী থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD