বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নাসিরনগরে মহিষবেড় বাজার ব্যাংক এশিয়া-এর এজেন্ট আউটলেট উদ্বোধন

নিহারেন্দু চক্রবর্তী
  • আপডেটের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ সময় দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়া পিএলসি-এর একটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির উদ্বোধন করেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফআইএফএল ডিপার্টমেন্ট মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়া পিএলসি-এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রমিজুল ইসলাম এবং এজেন্ট ব্যাংকিং, ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো.আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ৩নং কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই এজেন্ট আউটলেট চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী,প্রবাসী এ সাধারণ মানুষ সহজেই হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংক এশিয়া পিএলসি, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র রিলেশনশিপ অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার নাদিম আজাদ। কোরআন তেলাওয়াত করেন আখলাকুর রহমান।
এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মহিষবেড় বাজার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার প্রতিনিধি পল্লী চিকিৎসক জিল্লুর রহমান মেম্বার, হাজী সিরাজুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন। নতুন এই আউটলেট চালু হওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD