শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুসংস্কারের করাল গ্রাসে ঝরে গেল শিশুজীবন

নিহারেন্দু চক্রবর্তী
  • আপডেটের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৪ সময় দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুসংস্কারের কারণে চিকিৎসায় বিলম্ব হয়ে মো. হুজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত এই শিশুর পরিবার প্রথমে ঝাড়ফুঁক ও পানি পড়ার ওপর নির্ভর করায় মূল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে ঢাকার ডিএনসিসি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হুজাইফা উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আশিকুর রহমানের ছেলে। সে স্থানীয় দারুল নেজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকরা ওষুধ ও স্যালাইন দিলেও পরিবারের সদস্যরা তা ঠিকভাবে অনুসরণ করেননি বলে অভিযোগ রয়েছে।
অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ডিএনসিসি হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত ১৬ দিনে হামের উপসর্গ নিয়ে ৩৬ জন শিশু চিকিৎসা নিয়েছে। বর্তমানে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২৫ থেকে ৩০ জন শিশু একই উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে।
নিহতের বাবা আশিকুর রহমান বলেন, ছেলের অসুস্থতার শুরুতে কয়েকদিন ঝাড়ফুঁক করানো হয়েছিল। পরে হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে দেরি হয়ে যায়। তিনি বলেন, “ঝাড়ফুঁক নয়, হামের টিকাই জীবন বাঁচাতে পারে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সাইফুল ইসলাম বলেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কুসংস্কারের ওপর নির্ভর না করে সময়মতো চিকিৎসা নিলে এমন মৃত্যু এড়ানো সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD