বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মালয়েশিয়ার দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২০ সময় দেখা হয়েছে

শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্বমানের উদ্ভাবনী পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে বড় পদক্ষেপ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। মালয়েশিয়ার স্বনামধন্য দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান— আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) এবং আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাবিপ্রবি প্রশাসন।

গত সোমবার (৩০ মার্চ) মালয়েশিয়ার আইআইইউএম গোম্বাক ক্যাম্পাসের রেক্টর কার্যালয়ে প্রথম চুক্তিটি সম্পন্ন হয়। শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা পরিচালনা, অ্যাকাডেমিক তথ্য ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এই বৈশ্বিক সমন্বয় দুই দেশের উচ্চশিক্ষা খাতে সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানগুলোতে শাবিপ্রবিসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর জ্যেষ্ঠ শিক্ষক ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আন্তর্জাতিক সম্পৃক্ততা শাবিপ্রবিকে বৈশ্বিক মানদণ্ডে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD