রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগে মামলা – কারাগারে ভুক্তভোগীর স্বামী

কক্সবাজার জেলা প্রতিনিধি আমিন
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৬ সময় দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাবির ছড়া এলাকায় ৩ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত ওলি আহাম্মদের পুত্রবধূ মো. তৈয়বের স্ত্রী সাহারা খাতুন প্রায় চার বছর আগে উক্ত জমিটি ক্রয় করেন। তবে সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন ওলি আহাম্মদের ছেলে ছৈয়দ কাশিম ও তার স্ত্রী ছেনুয়ারা বেগম।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমিতে গেলে গত ৩১ ডিসেম্বর তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করে ছেনুয়ারা বেগম কক্সবাজার ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে মো. তৈয়ব বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া মামলায় নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত অন্যান্যরা হলেন— বাকী আলি আহাম্মদ, আলী হোসেন ও সাহারা খাতুন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমিটি দীর্ঘদিন ধরে সাহারা খাতুনের দখলে ছিল। তারা আরও অভিযোগ করেন, সাহারা খাতুন জমিতে গেলে উল্টো তার ওপর হামলা চালিয়ে পরে মামলা করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD