বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা সোহেল রানা

‎ ‎ ‎সাভার প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৮৬ সময় দেখা হয়েছে

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।


‎আগামীকাল (২৬ মার্চ) উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তির পথে যাত্রা শুরু করে। এই দিনটি বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় অধ্যায়।


‎তিনি করেন, “স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও আহ্বানে সাড়া দিয়ে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

‎শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা সোহেল রানা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সকল শহীদ মুক্তিযোদ্ধাকে, যারা দেশের স্বাধীনতা অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন, “তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।


‎এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষ থেকেও সর্বস্তরের জনগণকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।


‎সবশেষে তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD