বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঈদযাত্রায় লঞ্চ ভাড়া ১০% কম, অভিযোগ নেই: প্রতিমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১১ সময় দেখা হয়েছে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, এখন পর্যন্ত নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগমুহূর্ত পর্যন্ত প্রতিদিনই তদারকি কার্যক্রম চলবে এবং ঈদের পর ফেরার সময়ও নজরদারি অব্যাহত থাকবে। যাত্রী, গণমাধ্যম বা অন্য কোনো উৎস থেকে এখনো পর্যন্ত ভাড়া সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এবারই প্রথম সরকার নির্ধারিত ভাড়া জাহাজ মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ১০ শতাংশ কমানো হয়েছে এবং সেই ভাড়ার তালিকা প্রতিটি লঞ্চে টানিয়ে দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও ফিটনেস বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিদিন সব লঞ্চের কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। কোনো লঞ্চ ফিটনেসের বাইরে পাওয়া গেলে সেটিকে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

নতুন চালু হওয়া দুটি ঘাট প্রসঙ্গে তিনি জানান, এগুলো আপাতত পরীক্ষামূলকভাবে ঈদ পর্যন্ত চালু থাকবে। ঈদের পর পরিস্থিতি পর্যালোচনা করে ঘাটগুলো স্থায়ীভাবে চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD