বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান শিবগঞ্জ সমাজসেবা অফিসের নাম ভাঙিয়ে প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার দাবি-চিনি না’ নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও দেশীয় প্রকৌশলীদের ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৩ সময় দেখা হয়েছে

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি প্রয়োগের পাশাপাশি আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রকৌশলীদের কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ঢাকার উন্নয়ন নিয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং বর্জ্য ব্যবস্থাপনায় আগের তুলনায় কিছুটা অগ্রগতি হলেও তিনি এতে পুরোপুরি সন্তুষ্ট নন। খাল-নর্দমা পরিষ্কারসহ সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার বিষয়ে তিনি দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের জন্য ঈদ উপলক্ষে বোনাস দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, যা কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

দেশীয় প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, বর্জ্য অপসারণে ব্যবহৃত যানবাহন ও যন্ত্রপাতি দেশে উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখতে। স্থানীয় প্রকৌশলী ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই খাতে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, মো. শফিকুল ইসলাম খান জানান, ঈদকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবে বাস টার্মিনাল এলাকার সড়ক সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু ওষুধ প্রয়োগ নয়, খাল-নর্দমা পরিষ্কার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধানে কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, বর্জ্য ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, বর্জ্য অপসারণে স্বয়ংক্রিয় (অটোমেশন) ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং দেশেই প্রয়োজনীয় যন্ত্রপাতি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD