রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮১ সময় দেখা হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আসন্ন ঈদ উপলক্ষে জনপ্রতি ৫ হাজার টাকা করে উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এ নগদ সহায়তা প্রদান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ।

এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের অপরিহার্য অংশ এবং তাদের কল্যাণে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়।

ঈদের আগে এই সহায়তা পেয়ে কর্মীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD