রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কৃতি সন্তান নুর মোহাম্মদ শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন অফিসার ইনচার্জ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটায় আশু সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা। মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুববে সৌদি! শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিজ্ঞানীরা মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৩ সময় দেখা হয়েছে

ইরানে হামলায় অংশ না নেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রকে একটি ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সামরিক সহায়তামূলক কিছু বিমানকে ফ্রান্সের একটি ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব বিমান ইরানে কোনো ধরনের হামলায় অংশ নেবে না—এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে।

ফ্রান্সের সামরিক সদরদপ্তরের তথ্য অনুযায়ী, অপারেশনাল সহায়তামূলক মার্কিন বিমানগুলো ফ্রান্সের ইস্ত্রেস বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি পেয়েছে। তবে এগুলো যুদ্ধবিমান নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় ফ্রান্স স্পষ্টভাবে শর্ত দিয়েছে যে, এসব বিমান যুক্তরাষ্ট্রের ইরানে পরিচালিত কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। বরং সেগুলো কেবল ওই অঞ্চলে মিত্র দেশগুলোর প্রতিরক্ষামূলক সহায়তার কাজে ব্যবহৃত হবে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার (৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান জানায়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়। এর ফলে তেহরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।

মস্কো এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি এমন দিকে ঠেলে দিচ্ছে যাতে আরব দেশগুলোকে এই সংঘাতে জড়িয়ে ফেলা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD