Blog

  • মাদক-ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সুপারের কঠোর বার্তা

    মাদক-ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সুপারের কঠোর বার্তা

    চাঁ”দা”বা”জি, ছি”ন”তা”ই ও মা”দ”ক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন

    বলেছেন, যে কোন মূল্যে ময়মনসিংহে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা হবে। কেউ ,ছি”ন”তা”ই চাঁ”দা”বা”জি, স”ন্ত্রা”স বা মা”দ”ক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বি”রু”দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলার সকল থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    রোববার (১মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড়ে ফুটপাত দখলমুক্ত, চো” রি , ছি”ন “তাই , মা”দ”ক রোধে নগরীতে ময়মনসিংহ জেলা পুলিশের সা”ড়া”ষী অ”ভি”যান ও ট”হ “ল শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে তার নেতৃত্বে নগরীতে চু”রি, ছি”ন”তা”ই, মা”দ”ক, স”ন্ত্রা”স চাঁ”দা”বা”জি প্র”তি”রো”ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন বলেন, কার্যক্রম নি”ষি”দ্ধ রাজনৈতিক দলের কোন ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বি”রু”দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    এসময় তিনি আরও জানান, সামনে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীতে চু”রি, ছি”ন”তা”ই প্র”তি”রো”ধে ও ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্ত্বা নিশ্চিত করণে মহাসড়কে ডা”কা”তি প্রতিরোধে প্রতিটি থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কোন মূল্যে নগরীতে মানুষের জানমালের নিরাপত্তা ও হাইওয়ে ডা”কা”তি বন্ধ করতে জেলা পুলিশ ক”ঠো”র অবস্থানে থাকবে।

    তিনি আরও জানান, জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশকেও মহাসড়কে ডা”কা”তি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে । এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুস সাকিবসহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Untitled post 181

    তালতলীতে ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বরগুনার তালতলীতে এক ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আল মামুনের বিরুদ্ধে।

    এঘটনায় শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ঠিকাদার রেজাউল ইসলাম।

    অভিযুক্ত ছাত্রদল নেতা আল-মামুন বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার লতিফ খানের ছেলে।

    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার ‘মেসার্স হাজী এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়েট কন্ট্রাক্টর হিসেবে কাজ পায়। এরপরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে হাসপাতালের রোগীদের নিয়মিত খাবার সরবরাহ করে আসছেন। কাজ শুরু করার পর থেকেই জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন খান ‘মেসার্স হাজী এন্টারপ্রাইজ’ নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী রেজাউল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

    রেজাউল ইসলাম বলেন, ‘আমি সরকারি নিয়ম মেনে কাজ করছি। কিন্তু আল-মামুন আমার কাছে চাঁদা দাবি করে আসছেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে এবং আমার একজন কর্মচারীকে তালতলী ছেড়ে চলে যেতে বলেছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।’

    বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন খান বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। রেজাউল ইসলাম নামে কোন ঠিকাদারকে আমি চিনি না। আর চাঁদাবাজি বললেই তো হবে না তথ্য প্রমাণ থাকতে হবে।’

    জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ্ বলেন, ‘ওই ঠিকাদার বিষয়টি আমাকে জানিয়েছে। আমি বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।’

    তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য থানায় প্রেরণ করা হয়েছে।’

  • বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড

    বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড

    বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড
    বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকা হতে ২ মাদক সেবী অজয় রায় (১৮) পিতা- অশ্বিনী রায়, গ্রাম- কোমরপুর এবং রাসেল ইসলাম (২৫) পিতা- খাদেমুল ইসলাম, গ্রাম- দক্ষিণ সুজালপুর কে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
    তাদের কাছ থেকে ৬ পিস টেপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়।
    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দীপঙ্কর বর্মন ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার এসআই রায়হান নবী, এসআই নিহার রঞ্জন রায় ও এসআই দিনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ও এলাকাবাসী।
    তারা স্বীকার করেন পৌর শহরের ২ নাম্বার ওয়ার্ডের তপনের কাছ থেকে টেপেন্ডাডল ট্যাবলেট গুলো ক্রয় করেন।

  • বটিয়াঘাটায় পার্চিং উৎসব অনুষ্ঠিত

    বটিয়াঘাটায় পার্চিং উৎসব অনুষ্ঠিত

    বটিয়াঘাটায় পার্চিং উৎসব অনুষ্ঠিত

    বটিয়াঘাটায় ইরি ধানের ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় দমনে প্রাচীন ও প্রাকৃতিক বালাই ব্যবস্থাপনা পদ্ধতির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জলমা ইউনিয়নের রূপসী রূপসা এলাকায় বটিয়াঘাটা উপজেলা কৃষি অধিদপ্তর এ কর্মসূচি আয়োজন করেন।
    অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পি.পি. মো. তৈহীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরকার, ব্লক উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ ও দীপঙ্কর মণ্ডল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক মোঃ কামাল গাজী, আব্দুল কুদ্দুস, কালাম গাজী, শাহজাহান মোস্তফা, জামিল প্রমূখ।

  • বাহরাইনে ইরানের হামলা, তেহরানেও বিস্ফোরণ-আঞ্চলিক উত্তেজনা চরমে

    বাহরাইনে ইরানের হামলা, তেহরানেও বিস্ফোরণ-আঞ্চলিক উত্তেজনা চরমে

    বাহরাইনে ইরানের হামলা, তেহরানেও বিস্ফোরণ-আঞ্চলিক উত্তেজনা চরমে

    মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। একদিকে বাহরাইনে ইরানের হামলার খবর এসেছে, অন্যদিকে তেহরানের কেন্দ্রস্থলসহ একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    রোববার (০১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    বাহরাইনে ক্ষয়ক্ষতির বিবরণ

    বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী Manama–তে অবস্থিত Crowne Plaza Bahrain হোটেলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

    এর আগের দিন বাহরাইন কর্তৃপক্ষ জানায়, দেশটিতে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়। ওই হামলায় মানামার অন্তত তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

    তেহরানের কেন্দ্রস্থলে হামলা

    এদিকে ইরানের রাজধানী Tehran–এর কেন্দ্রস্থলসহ সাতটি স্থানে হামলার খবর পাওয়া গেছে। আগে রাজধানীর আশপাশে হামলার ঘটনা ঘটলেও এবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমানবন্দরসংলগ্ন এলাকাও থাকতে পারে। তবে নির্দিষ্ট কোনো সামরিক স্থাপনা নাকি সরকারি দপ্তর লক্ষ্য করে আঘাত হানা হয়েছে—তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বড় হোটেল ও শপিংমলের আশপাশের এলাকাগুলোও হামলার আওতায় এসেছে।

    বাসিন্দারা জানিয়েছেন, সংঘাত এখন তাদের বসতবাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছে। অনিশ্চয়তার কারণে অনেকেই খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করতে শুরু করেছেন।

    খামেনির মৃত্যুর দাবি ও রাজনৈতিক প্রতিক্রিয়া

    এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei নিহত হয়েছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো সরকারি ঘোষণা এখনো স্পষ্টভাবে পাওয়া যায়নি।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির পার্লামেন্ট স্পিকার Mohammad Bagher Ghalibaf বলেন, দেশ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেন, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে পূর্বপরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu–এর সমালোচনা করেন।

    ইরানের সরকারি বার্তা সংস্থা Islamic Republic News Agency (আইআরএনএ) জানিয়েছে, সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা মনোনীত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট Masoud Pezeshkian, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহকে নিয়ে গঠিত একটি কাউন্সিল সাময়িকভাবে দায়িত্ব পালন করবে।

    ইরানের সংবিধান অনুসারে, বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বহাল থাকবে।

    আঞ্চলিক পরিস্থিতি উদ্বেগজনক

    সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। বেসামরিক মানুষের নিরাপত্তা, সামরিক স্থাপনার ঝুঁকি এবং সম্ভাব্য আঞ্চলিক বিস্তারের আশঙ্কায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে-তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

  • ফেব্রুয়ারিতে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

    ফেব্রুয়ারিতে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

    ফেব্রুয়ারিতে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স, অর্থনীতিতে ইতিবাচক সংকেত

    দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর ও জানুয়ারির ইতিবাচক ধারার পর ফেব্রুয়ারিতেও ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

    সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ৩০২ কোটি ১০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে জানুয়ারিতে রেমিট্যান্স আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার।

    রোববার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

    বছর ব্যবধানে প্রবৃদ্ধি ২১.৪০ শতাংশ

    গত বছরের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে এই প্রবাহ বেড়েছে প্রায় ২১ দশমিক ৪০ শতাংশ।

    উল্লেখ্য, জানুয়ারি মাসে আসা ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হয়েছে।

    অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে সরকারি প্রণোদনা, অবৈধ হুন্ডি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি এবং প্রবাসীদের আস্থার ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

  • অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা, আসামি সহ-অভিনেত্রীও

    অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা, আসামি সহ-অভিনেত্রীও

    অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা, আসামি সহ-অভিনেত্রীও

    ছোট পর্দার অভিনেতা যাহের আলভী–এর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা–র আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বামী যাহের আলভী এবং তার কথিত প্রেমিকা ও সহ-অভিনেত্রী তিথিকে।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর পল্লবী থানা–য় মামলাটি রুজু হয়।

    পরিবারের পক্ষ থেকে মামলা

    ঘটনার পর ইকরার পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় এসে আইনি পদক্ষেপ নেন। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, মামলায় শুধু যাহের আলভী ও তিথিই নন, আলভীর পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

    অভিযোগ ও আইনি প্রক্রিয়া

    ইকরার স্বজনরা অভিযোগ করেছেন, পারিবারিক কলহ, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দীর্ঘদিনের মানসিক নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এর আগে থেকেই তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আসছিলেন।

    ওসি এ কে এম আলমগীর জাহান জানান, তদন্তে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    ১৫ বছরের দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতি এবং পরবর্তী আইনি পদক্ষেপে বিনোদন অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ইরানে হামলা ‘অবৈধ আগ্রাসন’: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিন্দায় উত্তর কোরিয়া

    ইরানে হামলা ‘অবৈধ আগ্রাসন’: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিন্দায় উত্তর কোরিয়া

    ইরানে হামলা ‘অবৈধ আগ্রাসন’: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিন্দায় উত্তর কোরিয়া

    ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং ইরানের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।

    রোববার (১ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা Korean Central News Agency (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

    ‘গ্যাংস্টার-সদৃশ আচরণ’-পিয়ংইয়ংয়ের মন্তব্য

    প্রতিবেদনে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল ‘প্রত্যাশিত’। তিনি যুক্তরাষ্ট্রের আচরণকে ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টার-সদৃশ’ বলে মন্তব্য করেন।

    বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী যুদ্ধনীতি’ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

    ইরানের পাল্টা হুঁশিয়ারি

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা Ali Larijani। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

    তিনি আরও বলেন, ইরান এমন শক্তি দিয়ে জবাব দেবে, যা প্রতিপক্ষ আগে কখনো দেখেনি।

    আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি

    মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত আরও বিস্তৃত হলে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব পড়তে পারে।

  • সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

    সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

    সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, রিয়াদে বিমানবন্দর ও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। লক্ষ্যবস্তু ছিল রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন সেনাদের অবস্থানরত একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি।

    রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


    রিয়াদে হামলার চেষ্টা, প্রতিহত করার দাবি

    সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। রাজধানী Riyadh–এর আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনাদের অবস্থানরত Prince Sultan Air Base–কে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়।

    বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি)–কে একটি সূত্র জানায়, রোববার বিকেলে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান এয়ারবেসের কাছে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়।

    কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বিমানবন্দর সংলগ্ন এক প্রত্যক্ষদর্শী আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের শব্দ ও দৃশ্য দেখার কথা জানিয়েছেন।

  • মার্কিন-ইসরায়েলি হামলায় মাহমুদ আহমেদিনেজাদ নিহতের দাবি

    মার্কিন-ইসরায়েলি হামলায় মাহমুদ আহমেদিনেজাদ নিহতের দাবি

    মার্কিন-ইসরায়েলি হামলায় মাহমুদ আহমেদিনেজাদ নিহতের দাবি

    মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট Mahmoud Ahmadinejad নিহত হয়েছেন—এমন দাবি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম The Jerusalem Post

    রোববার (১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানি সংবাদ সংস্থা Iranian Labour News Agency–এর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব Tehran–এর নার্নাক এলাকায় আহমেদিনেজাদের বাসভবনে বিমান হামলা চালানো হয়। এতে তিনি এবং তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

    তবে এ তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইরান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

    উল্লেখ্য, মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।