সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

দেরিতে অফিসে এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ সময় দেখা হয়েছে

দেরিতে অফিসে এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেউ এ নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সময়নিষ্ঠার বিষয়টি তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হন। জনদুর্ভোগ ও যানজট এড়াতে অনেক সময় তিনি প্রটোকল ছাড়াই ভোরে সচিবালয়ে আসেন। প্রধানমন্ত্রীর এই অভ্যাস কর্মকর্তাদের মধ্যে সময় সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক চাপ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি জানান, প্রধানমন্ত্রীর নিজস্ব অফিস রয়েছে এবং তিনি ইচ্ছা করলে যে কোনো দিন সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।

প্রশাসনিক রদবদল প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রয়োজন হলে যথাসময়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD