সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

হাইকোর্টের আদেশ অমান্য করে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলন মামলা হলেও মূলহোতা ধরাছোঁয়ার বাইরে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৪ সময় দেখা হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাশিপুর মৌজায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উচ্চ আদালতে রিট মামলা চলমান থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে দিন-রাত এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টে ১৪৬৮৯/২০২৫ নম্বর রিট মামলা চলমান থাকলেও প্রস্তাবিত কাশিপুর বালুমহাল এলাকায় অবাধে বালু উত্তোলন চলছে, যা প্রশাসনের নজরদারির মধ্যেই হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

ঘটনাটি জানাজানি হলে গত ২৯ মার্চ বিকেলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুমা খাতুন পুলিশ টিমসহ ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়ার জমিতে স্তূপ করে রাখা আনুমানিক ১ হাজার ৫ শত সিএফটি অবৈধ বালু জব্দ করেন।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপসহকারী এবং মৃত তমিজ উদ্দিনের পুত্র আব্দুস সালাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে স্থানীয়দের অভিযোগ, মূলহোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

এলাকাবাসীর মতে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ করা হলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। মামলা হলেও প্রকৃত দায়ীদের গ্রেপ্তার করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

জব্দকৃত বালু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন চৌধুরীর জিম্মায় দেওয়া হলে এ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে প্রভাবশালী মহল জড়িত এবং প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এভাবে অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে নদীর নাব্যতা কমে যাওয়া, তীরভাঙন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

এদিকে এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বৈধভাবে বালুমহাল ইজারা দিয়ে সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য গণস্বাক্ষরিত আবেদনও জমা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD