ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শ্রমিক দলের জাবেদুল ইসলাম জাবেদ কে আহবায়ক ও শাহ আলম বেপারী কে সদস্য সচিব করে গত ৩০ জানুয়ারি ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হেবজুল বারী ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা।
২৭ মার্চ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় নবীনগর বাসস্ট্যান্ড থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক মিছিলটি গুরে উপজেলা পরিষদ এসে এ আনন্দ মিছিল শেষ করে পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রাধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বি এন পির সভাপতি, এডভোকেট আব্দুল মান্নান এমপি, নবীনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল আলম মজনু সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বি এন পির সদস্য মাছুদুল ইসলাম মাছুদ,নবীনগর পৌর বি এন পির সাধারণ সম্পাদক মাছুদ রানা, জেলা কৃষদ দলের সদস্য আমিনুল ইসলাম, নবীনগর উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বি এন পির সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহীন, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান,শ্যামগ্রাম ইউনিয়ন বি এন পির সভাপতি বায়জিদ বাবু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম বেপারী, উপজেলা যুবদলের ১নং যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান দুলাল,
সদস্য সচিব হাজি আবু কাউছার, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক অনন্ত হীরা,নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি পদপ্রার্থী লাকি আক্তার, সহ বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমোক্ষ,এসময় বক্তারা বলেন দীর্ঘ ২৯ বছর নবীনগর উপজেলা শ্রমিক দলের দায়িত্ব পালন করেছেন রফিকুল ইসলাম দেনু মিয়া উনি ২০১৮ সালে মৃত্যুবরণের পর আট বছর নবীনগর উপজেলায় শ্রমিক দলের আর কোন নেতৃত্ব আসেনি।
আল্লাহ পাকের অশেষ রহমতে উনারই সুযোগ্য সন্তান জাবেদুল ইসলাম জাবেদকে আহবায়ক করায় নবীনগর উপজেলা শ্রমিক দল প্রান ফিরে পেলেন। সকল নেতা কর্মীদের দাবি রফিকুল ইসলাম দেনুর মতন নেতৃত্ব দিয়ে নবীনগর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার শ্রমিক দলকে শক্তিশালী করে তুলবেন। নবীনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও পথ সভার সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ বলেন আমি সর্বপ্রথমে স্বরণ করছি আমার বাবাকে আপনেরা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবার মতন নেতৃত্ব দিয়ে নবীনগর উপজেলা শ্রমিক দলকে শক্তিশালী করিতে পারি।
সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নবীনগরের মাটি ও মানুষের নেতা নবীনগর উপজেলা বি এন পির সভাপতি এড়ভোকেট আব্দুল মান্নান এমপি মহদয় ও জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হেবজুল বারী ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবীনগর উপজেলা বি এন পির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধুর প্রতি আজকের প্রগরামকে সফল করার জন্য।