সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান, মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু।

আকরাম হোসেন
  • আপডেটের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪২ সময় দেখা হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “ইছহাক রওশন ফাউন্ডেশন”। ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ও কর্মঅক্ষম আজিজুল হকের খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে, যা চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।রবিবার (২৯ মার্চ ২০২৬) নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডে আয়োজিত এক মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম (সূর্য) ইছহাক রওশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিণী ইসরাত শামস মলি, যিনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভুইয়া বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ফাউন্ডেশনের সদস্য আরীক শামস ও সায়ীক শামসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসরাত শামস মলি বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইছহাক রওশন ফাউন্ডেশন সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে। আজিজুল হকের মতো অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকব এবং তাকে আমৃত্যু আর্থিক সহায়তা প্রদান করা হবে।”তিনি আরও বলেন, “এটি শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, বরং মানবিকতার একটি ধারাবাহিক উদ্যোগ। পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় এই ফাউন্ডেশনের কার্যক্রম বিস্তৃত করা হবে।”
সভাপতির বক্তব্যে রবিউল করিম ভুইয়া বিপ্লব বলেন, “আজিজুল হক দীর্ঘ প্রায় ২০ বছর ধরে কর্মঅক্ষম এবং গত কয়েক বছর ধরে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তার প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়, যার মাধ্যমে এইফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আমরা আশা করি, সমাজের বিত্তবানরা এগিয়ে এসে এমন উদ্যোগকে আরও শক্তিশালী করবেন।”জানা যায়, সুবিধাভোগী আজিজুল হক দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার চিকিৎসা ও দৈনন্দিন খরচ বহনে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বক্তারা মানবিক সহায়তা কার্যক্রমকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD