সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

লালপুরে পুলিশের সাজানো মামলার প্রতিবাদ ও আটক ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩১ সময় দেখা হয়েছে

নাটোরের লালপুরে নিজ বাড়ি থেকে ৩ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে রাজশাহীর বাঘা থানার খানপুর থেকে আটক দেখিয়ে পুলিশের সাজানো মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
জানা যায়, শুক্রবার ( ২৭ মার্চ) লালপুরের বিলমাড়ীয়া বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের নামে সাজানো মামলার প্রতিবাদ ও আটককৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
রাজশাহীর বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক গত ১৫ মার্চ ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন মামলা নং ১৫ । মামলার এজাহারে নাম না থাকলেও গত ২৫ মার্চ রাতে লালপুরের বিলমাড়ীয়া বাজারের ব্যবসায়ী কাবিল হোসেন ( ৪৪ ) , আশিক ( ২৪ ) , সিদ্দিকুর রহমান সবুজ ( ৩৩) সহ লিটন সরদার ( ৪০ ) কে নিজ নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের পরিচয়ে নিয়ে যায়। তাদেরকে বাঘা থানার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারস্থ মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর দোকানের পিছন থেকে গ্রেফতার দেখিয়ে বাঘা থানা পুলিশ কোর্টে প্রেরণ করেন।
আটককৃতদের বিরুদ্ধে সাজানো মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ব্যবসায়ী সঞ্জয় কুমার কর্মকার, বিলমাড়ীয়া হাট – বাজার কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সরদার, সহ সাধারণ সম্পাদক মুনতাজ আলী, ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম শরিফ, আটক সবুজের মা , কাবিলের ছেলে আয়াত আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ডিবির লোকজন আমাদের পরিবারের সকলের ফোন নিয়ে গেছে।বিলমাড়ীয়া ইউনিয়নের ৩ জন গ্রাম পুলিশ তাদের সাথে ছিল। তারা বাড়ি থেকে ঘুমন্ত মানুষকে নিয়ে গেল, আর বাঘার মধ্যে থেকে আটক দেখায় কিভাবে, যদি অপরাধী হয়ে থাকে তাহলে বাড়ি থেকে আটক দেখাতে পারতো। পুলিশ এমন জঘৃণ কাজ করতে পারে,তা আমাদের জানা ছিল না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD