মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

ধর্মপাশা পাইকুরাটিতে ভিজিএফ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৯ সময় দেখা হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নে ভিজিএফ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন- পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন তিনি বলেন, সম্প্রতি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত পাইকুরাটি ইউনিয়নের ভিজিএফ কার্যক্রম সংক্রান্ত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করেছেন, আমরা তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
উক্ত সংবাদে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মাহবুব মোর্শেদ খোকন এবং হারুন অর রশিদ সরকার-এর নাম জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তারা কখনোই ব্যক্তিগতভাবে ভিজিএফ কার্ড গ্রহণ বা বিতরণের সঙ্গে জড়িত ছিলেন না। বরং সবসময় প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন।

আমরা মনে করি, তথ্য যাচাই না করেই এবং সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য গ্রহণ না করে এই বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
আমরা আরও লক্ষ্য করেছি, অতীতে কিছু সংবাদে একই ধরনের পক্ষপাতমূলক উপস্থাপনা পরিলক্ষিত হয়েছে, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে জনগণের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই- ভিজিএফ কর্মসূচি একটি সরকারি মানবিক সহায়তা কার্যক্রম, যেখানে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়। এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব বা বেআইনি হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এতে বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট করছে। অতএব, আমরা সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি- প্রকাশিত সংবাদের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, অবিলম্বে প্রকৃত তথ্য যাচাই করে সংশোধনী প্রকাশ করতে হবে, অন্যখায়, আমরা আমাদের সম্মান ও সুনাম রক্ষার্থে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। পরিশেষে, আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে। কোনো অপপ্রচার বা মিথ্যা তথ্য আমাদের জনগণের সেবা থেকে বিরত রাখতে পারবে না। পাইকুরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ সরকার বলেন, মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল হাসান লিটু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারুল মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিষ্ট মিয়া, সদস্য পলাশ, ইউনিয়ন যুবদল নেতা খোকন সরকার প্রমুখ। এব্যাপারে পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল বলেন, ভিজিএফ কার্ড নিতীমালা অনুযায়ী মেম্বার দ্বারা বিতরণ করা হয়েছে। বিএনপির নেতা কর্মীরা কিছু হত দরিদ্রদের এনআইডি কার্ড দেওয়ার পর যাচাই, বাচাই করে বিতরণ করেছি। কোন অনিয়ম হয়নি। ##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD