ময়মনসিংহে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর জিয়াউর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু ওহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাকির হোসেন বাবলু, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে সরকারি-বেসরকারি সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই মিলিতভাবে দোয়ায় অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।