বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

ভাইরাল ভিডিওর পর হাতিয়ার ইউএনও আলাউদ্দিন ওএসডি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৪ সময় দেখা হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন–কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি ছুটির আবেদন করে কর্মস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সকাল ৯টার আগেই ইউএনও কার্যালয় ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন আলাউদ্দিন। যাওয়ার আগে তিনি সহকর্মীদের কিছু জানাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সকালে অফিসে এসে তিনি জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। পরে সহকর্মীদের কাছ থেকে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পারেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. আলাউদ্দিন বলেন, এটি অনেক আগের একটি কর্মস্থলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে করা অপপ্রচার। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং তার সম্মানহানির চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD