সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

অভিযোগের দুই সপ্তাহেই অবস্থান বদল সমন্বয়কের, তাজুল ইসলামের বিরুদ্ধে ‘অনাপত্তি’

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩২ সময় দেখা হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম-এর বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ আনার মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নিজের অবস্থান পরিবর্তন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত

গত ২৫ ফেব্রুয়ারি বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম-এর কাছে লিখিত অভিযোগ জমা দিলেও ৯ মার্চ তিনি ট্রাইব্যুনালে একটি অনাপত্তিপত্র দাখিল করেন।

প্রাথমিক অভিযোগে সম্রাট রোবায়েত দাবি করেছিলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী–কে রক্ষার চেষ্টা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তাজুল ইসলাম তার বিশেষ আইনি ক্ষমতা ব্যবহার করে ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরী-কে গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাদ দেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, তাজুল ইসলাম ও তার ঘনিষ্ঠ কয়েকজন প্রসিকিউটর-গাজী মোনাওয়ার হুসাইন তামীম, মো. মিজানুল ইসলাম এবং তারেক আবদুল্লাহ-মিলে একটি চক্র গড়ে চিহ্নিত আসামিদের আড়াল করার চেষ্টা করেন।

তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে তাজুল ইসলাম বলেন, বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে। অভিযোগে নাম আসা অন্য প্রসিকিউটররাও বিষয়টিকে ভিত্তিহীন দাবি করেছেন।

এর মধ্যেই গত ৯ মার্চ ট্রাইব্যুনালে দেওয়া অনাপত্তিপত্রে সম্রাট রোবায়েত জানান, তদন্তকারী কর্মকর্তার দাখিল করা ২২ জন আসামির প্রতিবেদন বিষয়ে তিনি একমত এবং মামলার পরবর্তী কার্যক্রমে তার কোনো আপত্তি নেই। তার স্বাক্ষরিত এ অনাপত্তিপত্র গ্রহণ করেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান

অভিযোগে নাম আসা আরেক প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, সংশ্লিষ্ট মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং অভিযোগকারী মিথ্যা বলছেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী বর্তমানে কারাগারে আছেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল।

এদিকে, একই মামলার দায়িত্বপ্রাপ্ত তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার–এর বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা দাবি করার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD