ময়মনসিংহ, ১৭ মার্চ ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ত্রিশাল উপজেলার মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি চলমান ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। এ সময় যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
জেলা প্রশাসক সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে যানজট নিয়ন্ত্রণে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ত্রিশাল এবং মোহাম্মদ ফিরোজ হোসেন, অফিসার ইনচার্জ, ত্রিশাল থানা সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক আরও জানান, যানজট নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।