সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেটের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৭ সময় দেখা হয়েছে

Mymensingh: প্রযুক্তির অপব্যবহার করে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় নগরীর জেলা রোভার স্কাউট ভবনের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC)-এর উদ্যোগে আয়োজিত এ প্রেস ব্রিফিং আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত ধারাবাহিক কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ময়মনসিংহসহ ছয়টি জেলায় একই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে প্রায় ২৫ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৩ জন সাংবাদিক ও ২ জন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। আয়োজকরা বিশেষভাবে নারী সাংবাদিকদের অংশগ্রহণকে গুরুত্ব দেন, যাতে প্রযুক্তিনির্ভর সহিংসতার বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা আরও শক্তিশালী হয়।

অনুষ্ঠানে উপস্থাপিত কার্যপত্রে বলা হয়, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নারীদের বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর মধ্যে সাইবার বুলিং, অনলাইন হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুয়া তথ্য প্রচার ও অপপ্রচারসহ নানা ঘটনা অন্তর্ভুক্ত। এসব প্রযুক্তিনির্ভর সহিংসতা নারীদের অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

কার্যপত্রে আরও উল্লেখ করা হয়, নারীদের নিরাপদ ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন ও নীতিমালার বাস্তবায়ন, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন এবং রাষ্ট্র, সুশীল সমাজ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

এছাড়া প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় নারী ও কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং জবাবদিহিতামূলক ডিজিটাল নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সকলের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বিএনএনআরসি’র ময়মনসিংহ জেলা ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী কার্যপত্র উপস্থাপন করে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ বিষয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD