মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪১ সময় দেখা হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজ-এর দক্ষিণাংশে (জিমনেসিয়ামের পিছনে) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন এমপি ও সদস্য সচিব, নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক, ড. আতিক মুজাহিদ এমপি ও যুগ্ম আহ্বায়ক, মোঃ মাজহার কবির আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি, লুৎফর রহমান যুগ্ম সদস্য সচিব, আশেকীন আলম রঞ্জন যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডা. জাহিদুল ইসলাম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, জাহিদ আহসান সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এবং তানহা শান্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক শক্তি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলম। এছাড়া আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে এডভোকেট মাহবুবুল আলম, শায়খ আল মামুন (জামালপুর) ও ইঞ্জি. লিখন মিয়া (শেরপুর) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার।

ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেন। নেতারা বলেন, সমাজে ন্যায়, মানবিকতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD