মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৪ সেনা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৯ সময় দেখা হয়েছে

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ ধরনের রিফুয়েলিং এয়ারক্রাফট। এতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে সেন্টকম জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষ কিংবা মিত্রপক্ষের গুলিতে বিধ্বস্ত হয়নি। তবে দুর্ঘটনার সময় ওই এলাকায় যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান উপস্থিত ছিল।

বৃহস্পতিবার সংঘটিত এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়ার ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD