চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
এ সময় তিনি মহান আল্লাহর কাছে অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।