মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

ধর্মপাশায় পবিত্র কোরআনের ৪৩জন নবীন হাফেজদের কে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৬ সময় দেখা হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ উপজেলার ছয়টি ইউনিয়নের নয়টি হাফিজিয়া মাদ্রাসা থেকে ২০২৫সালে পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পন্নকারী ৪৩জন নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত উলামা পরিষদের ধর্মপাশা উপজেলার সাবেক সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। সংগঠনটির সদস্য মাওলানা মাহমুদুল হাসান মওদুদ ও হাফেজ নাজিমুল ইসলাম সিয়ামের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মাজহারুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপজেলার উপ-আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. হাফিজুর রহমান, ধর্মপাশা হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান, ধর্মপাশা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষা উদ্যোক্তা গোলাম জিলানী, মুফতি মোবারক হোসেন, নলগড়া বাইতুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান তাবারী, মানারাতুল আজহার একাডেমির মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, মুফতি মোল্লা মাহমুদ, হাফেজের অভিভাবক সেলিম খাঁ, মিছির উদ্দিন, নবীন হাফেজ মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ। এতে পবিত্র কোরআনের নবীন ৪৩জন হাফেজের প্রত্যেককে ক্রেস্ট ও পোশাক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের শান্তুি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈম বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যানার্থে এই অনুষ্ঠানটিকে সফল করতে অনেকেই টাকা,শ্রমসহ নানাভাবে সহযোগিতা করেছেন। আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমরা এ ধরণের অনুষ্ঠান করব। আমরা চাই এ ধরণের অনুষ্ঠান সারা দেশে ছড়িয়ে পড়ুক। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
০৭.০৩.২০২৬

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD