পবিত্র মাহে রমজানের ৯ম রোজা উপলক্ষে কক্সবাজার শহরের জেল গেইট সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল।
আয়োজনে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক সম্প্রীতি এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নতুন জেল গেইট একতা সমিতি-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে অংশ নেন শতাধিক রোজাদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমিতির সভাপতি ছৈয়দ আলম সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল সওদাগর এবং অর্থ সম্পাদক খোকন সওদাগরের নেতৃত্বে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় অতিথি হিসেবে ঝিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস, বিশিষ্ট ব্যবসায়ী ও এস.কে গেস্ট হাউজের চেয়ারম্যান মিজানুর রহমান, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শমশুল আলম সওদাগরসহ অন্যান্য অতিথিবৃন্দ। রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়।
গত চার বছর ধরে ধারাবাহিকভাবে রমজানে এমন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে সংগঠনটি। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। উপস্থিত রোজাদাররা বলেন প্রতি বছর এমন আয়োজন আমাদের জন্য অনেক উপকার বয়ে আনে। আমরা চাই এই উদ্যোগ আরও বড় পরিসরে হোক।
দীর্ঘ ৪ বছর ধরে মানবতার পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে নতুন জেল গেইট একতা সমিতি।
রমজানের এই মহতী আয়োজন শুধু ইফতার নয়, এটি ছিল সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত।