মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: সাবেক স্পিকার শিরীন শারমিনের রিমান্ড শুনানি কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার গ্রেপ্তার দাবি হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে নাটকীয় মোড়-রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল প্রস্তাব ইরানে কি পারমাণবিক হামলা? স্পষ্ট জবাব দিল হোয়াইট হাউস ছয় একর জমির তরমুজ বিনষ্ট করেছে দূর্বৃত্তরা  বাড়ছে গরম ঘনঘন লোডশেডিং চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের মোলামগাড়ীহাট বাজার ইজারায় অনিয়মের অভিযোগ ইসফাহানে মার্কিন বিমান ও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত এসপির নজরে আসতেই থামলো প্রতারণার খেলা, অবশেষে ভূমিদস্যু প্রতারক কারাগারে

জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ সময় দেখা হয়েছে

জানুয়ারিতে ৩৫ ধর্ষণ, ৩১ গৃহহিংসা, ২৫ শিশু হত্যা: মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩৫টি ধর্ষণ, ২টি যৌন হেনস্থা, ৬টি কন্যাবিবাহ ও দাম্পত্য সহিংসতা এবং ৩১টি পারিবারিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে শিশু হত্যার ২৫টিসহ শিশুদের ওপর সহিংসতার মোট ৩৫টি ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: জানুয়ারি ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে দেশে নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা, সাংবাদিক হেনস্থাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে পারিবারিক পরিবেশে সংঘটিত সহিংসতার সংখ্যা সবচেয়ে বেশি-৩১টি। যা পরিবার ও সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দিকটি স্পষ্ট করে।

ধর্ষণের ৩৫টি ঘটনা এবং যৌন হেনস্থার ২টি ঘটনা নারী নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেছে। পাশাপাশি যৌতুকসংক্রান্ত সহিংসতার ৬টি এবং গৃহকর্মী নারীর ওপর সহিংসতার ১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জানুয়ারি মাসে কোনো অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি-যা কিছুটা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে।

শিশুদের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানুয়ারি মাসে শিশুদের ওপর সহিংসতার ৩৫টি ঘটনা এবং শিশু হত্যার ২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকারকর্মীদের মতে, এটি সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীর নিরাপত্তা সংকটকে সামনে নিয়ে এসেছে।

প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নারী ও শিশু সুরক্ষায় কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
সম্পাদক : আসাদুজ্জামান আকন্দ জুয়েল প্রকাশক: মমতা বেগম পপি উপদেষ্টা সম্পাদক : শেখ অনিন্দ্য মিন্টু ৫১ কংগ্রেস জুবিলি রোড, থানার ঘাট, সদর, ময়মনসিংহ-২২০০ © All rights reserved © 2026 sodeshkhobor        
ESAITBD Sof-Lab UAE/BD